ব্রেকিং নিউজ :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৮
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নায়িকা বললেন, ‘আমি একা, বড় একা’

বিনোদন ডেস্ক:- ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। কঠোর পরিশ্রম আর সৌভাগ্য হাত ধরে চলছে এই বঙ্গতনয়ার।

বেশ কিছুদিন ধরে বি-টাউনে গুঞ্জন, অভিনেতা মোহিত রায়নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মৌনি রায়। এ নিয়ে নানা কানাঘুষা চললেও মুখে কুলুপ এঁটে ছিলেন ‘গোল্ড’ তারকা। অবশেষে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৌনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মৌনি রায় বলেছেন, ‘আমি সম্পূর্ণ, একদম একা। আমার ভালোবাসা আপাতত শুধুই কাজের সঙ্গে। আর কিছু করার সময় নেই। এবং আমি জীবনের এই অধ্যায় পরিপূর্ণভাবে উপভোগ করছি। যদি কেউ জীবনে আসে, আপনারা প্রত্যেকেই জানবেন।’

এর আগে অবশ্য বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গুঞ্জন সম্পর্কে মোহিত রায়না বলেছিলেন, ‘আমি বলেছিলাম, চলতি বছরের শেষের দিকে বিয়ে করার আশা রয়েছে। কিন্তু কখনোই মৌনির নাম উল্লেখ করিনি। সহ-অভিনেত্রী হিসেবে সে দারুণ। ওর সঙ্গে চমৎকার কিছু কাজ করেছি। আমি ওর শুভকামনা করি। আসলে, ওর সঙ্গে কখনোই আমার সম্পর্ক ছিল না। যেদিন ঈশ্বর চাইবেন, সেদিনই আমার বিয়ে হবে।’

মৌনি রায়কে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। এতে প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধছেন বাস্তবের যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। মেগাস্টার অমিতাভ বচ্চনও রয়েছেন এই সিনেমায়। এ ছাড়া রাজকুমার রাও অভিনীত ‘মেইড ইন চায়না’ ও ‘বোলে চুড়িয়া’য় দেখা যাবে মৌনি রায়কে। সূত্র : বলিউড বাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat