ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে কঠোর ব্যবস্থা : মেয়র আতিকুল

নিউজ ডেস্ক:-ঢাকা উত্তর সিটি করপোরেসন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কোন ব্যবসা প্রতিষ্ঠান কিংবা শপিং সেন্টারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুলশান-১ এর (ডিএনসিসি) মার্কেটে এর আগেও একবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনার পর তিন থেকে চার বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা এ ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা নেয়নি।
আতিকুল ইসলাম আজ দুপুরে রাজধানীর গুলশান-১ এর (ডিএনসিসি) কাঁচা বাজার ও গুলশান সুপার মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ভবন, দোকান মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘যেকোন সংকট মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডিএনসিসি মার্কেটটিতে আগেও আগুন নেভানোর কোন ব্যবস্থা ছিল না এখনও নেই। এটি ঝুঁকিপূর্ণ। আগামী ১০ দিনের মধ্যে পুড়ে যাওয়া এই মার্কেটের সংস্কার কাজ করা হবে এবং আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’
আবার কেন এই মার্কেটে আগুন প্রশ্ন তুলে মেয়র বলেন, এ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অনিয়ম করলে আর কোন ছাড় নয়। ব্যবসা করতে হবে নিরাপদভাবে। আগুন লাগার বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, মার্কেটটিতে এর আগে যখন আগুন লাগে তখন অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা নেই। ‘‘আমরা এখানে স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। এই মামলার নিষ্পত্তির পর যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের উদ্যোগ নেবো। যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।”
এসময় মেয়রের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্মকর্তা, রাজউক, ডিএনসিসি’র উর্ধ্বতন কর্মকর্তার, ব্যবসায়ী, দোকানমালিক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat