ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-২২
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইভোল্টেজ ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছেন সাকিবরা
স্পোর্ট ডেস্ক:- আইপিএলে আজ থেকে শুরু হবে কোয়ালিফায়ারের ম্যাচ গুলো। প্রথম কোয়ালিফায়ারের হাইভোল্টেজ ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আইপিএলের ফাইনালে খেলার স্বাধ আবারও পেতে যাচ্ছেন বাংলাদেশি তারকা সাকিব। এর আগে কলকাতার হয়ে দুইবার শিরোপা জিতলেও এবার নতুন দলের হয়ে শিরোপার কাছাকাছি তিনি। আজ চেন্নাইয়ের বাধা কাটিয়ে উঠতে পারলেই অরেঞ্জ আর্মিদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তবে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার আরো একটি সুযোগ থাকবে তাদের সামনে। আইপিএলের চলতি আসরের প্রথম থেকেই দারুণ ছন্দে আছে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। টানা জয়ের পরে শেষের দিকে হারের মুখ দেখে তারা। শেষ ম্যাচে বেঙ্গালুরের বিপক্ষে ২০৪ রান করেও জিততে পারেনি তারা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত হয় অরেঞ্জ আর্মিদের। গ্রুপ পর্বে ১৪ ম্যাচের ৯টিতে জয় পেয়েছে তারা। অপরদিকে সমান সংখ্যক জয় নিয়ে আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে ধোনির চেন্নাই। আর হায়দ্রাবাদের মত চেন্নাইও বেশ ছন্দে আছে। সব কিছু মিলিয়ে আজ দুই সেরাদের মধ্যে একটি জমজমাট হাইভোল্টেজ ম্যাচই দেখবে ক্রিকেট প্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat