ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১৬
  • ১২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই : তোফায়েল
নিজস্ব প্রতিনিধি: -  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ‘আগেও তারা (বিএনপি) নির্বাচন ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সামনেও হবে।’ খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে দেশে আগামী নির্বাচন হবে না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, ‘বেগম খালেদা জিয়া কারাগারে যাবেন কি যাবেন না, এটা সম্পূর্ণই আদালতের বিষয়। কিন্তু খালেদা জিয়ার কারাগারে যাওয়া না যাওয়ার সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’ বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব হিসেবে অনেক কিছুই বলতে হয়। এটা কতুটুকু বাস্তবসম্মত তিনি তা ভালো করেই জানেন। কথার কথা হিসেবে তিনি অনেক কিছুই বলেন। মূল কথা হলো আগামী নির্বাচন যথাসময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনে বিএনপি বেশ ভালোভাবেই অংশ নেবে।’ তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে হবে। আমেরিকাতেও ক্ষমতাসীন সরকারের অধীনেই নির্বাচন হয়। কাজেই এটা নিয়ে নতুন করে আর বিতর্কের কিছু নেই। নির্বাচনকালীন নির্বাহী ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতেই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat