ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-২০
  • ১০৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন বছরে মিথিলার প্রথম শুরু

বিনোদন ডেস্ক:

একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে নতুন বছরটি শুরু করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপন।

গত ১৮ই জানুয়ারি গাজীপুরের ভাওয়াল রিসোর্টে  বিজ্ঞাপনটির শুটিং হয়। দিনব্যাপী এ শুটিংয়ে অংশ নেন মিথিলা। তিনি জানান, কোনো টিভি চ্যানেলের জন্য নয়, শুধুমাত্র ডিজিটাল মিডিয়াগুলোতেই তার নতুন এই বিজ্ঞাপনটি প্রচার হবে। এটি নির্মাণ করেছেন জুবায়ের আনান। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, বেশ গুছিয়ে যত্ন নিয়ে নির্মাতা কাজটি করেছেন। আমিও বিজ্ঞাপনটি করে বেশ সন্তুষ্ট। সবমিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। দর্শকদের ভালো লাগার কথা।

এদিকে আজ থেকে ভালোবাসা দিবস উপলক্ষে তাহসানের বিপরীতে মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় মিথিলা বিশেষ একটি নাটকের শুটিং করবেন। টানা দু’দিন এই নাটকের শুটিং-এ অংশ নেবেন তিনি।

মিথিলা ও তাহসান সর্বশেষ গত ঈদে একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন। আরিয়ানের ভালোবাসা দিবসের এ নাটকে মিথিলা নতুন একটি গান লিখবেন। গাইবেন মিথিলা এবং তাহসান দু’জনই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat