ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৮
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :- আজই সাত পাকে বাঁধা পড়ছেন বলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। দিল্লির ধনাঢ্য ব্যবসায়ী তিনি। সোনমের বিয়ে উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই কাপুর পরিবারে হইচই রব। রবিবার থেকেই রঙবেরঙের বাতিতে ছেয়ে আছে অনীল কাপুরের পুরো বাড়ি। সোমবার এই বাড়িতেই হয় মেহেদি অনুষ্ঠান। মুম্বাইয়ের একটি নামকরা করভেনশন সেন্টারে হচ্ছে লাভবার্ড জুটি সোনম ‍ও আনন্দের বিয়ের অনুষ্ঠান। সেখানে নিকট আত্মীয় ও বন্ধুবান্ধব মিলিয়ে ১৫০ জনের মতো অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও এর আগে সিদ্ধান্ত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভাতে বিয়ের অনুষ্ঠান সারবেন সোনম। কিন্তু এতগুলো মানুষের বিদেশে আসা-যাওয়া, থাকা-খাওয়া সবকিছু বিবেচনায় সিদ্ধান্ত পাল্টে দেশের মাটিতেই বিয়ের অনুষ্ঠান হবে বলে ঠিক করে কাপুর পরিবার। এ ব্যাপারে কয়েকদিন আগে সোনম জানিয়েছিলেন, ‘বিয়ের জন্য বিদেশে গিয়ে অযথা টাকা খরচ না করে, ওই টাকা আমি অন্য কোথাও দান করে দেব। লোক দেখানো খরচ এবং রাজকীয়তার থেকে আমার কাছে বিয়ের অনুষ্ঠান ও আচার বেশি গুরুত্বপূর্ণ। লোক দেখানো কোনো কাজ আমার একেবারেই পছন্দ নয়।’ সোনমের স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার দিল্লিতে ৩১৭০ বর্গফুটের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। বিয়ের পরে স্বামীকে নিয়ে এই বাংলোতেই তিনি উঠবেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর। এছাড়া লন্ডনেও বাড়ি রয়েছে আনন্দের। দিল্লির বাংলোতে কিছুদিন থাকার পর লন্ডনের বাড়িতেই নাকি পাকাপাকি ভাবে সংসার পাতার ছক কষে রেখেছেন অনীল-কন্যা সোনম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat