ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহ্বান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরিতে ভারতের শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রান করেন রুট। ১৬৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ৬৮তম হাফ-সেঞ্চুরি ছিল। 

২শ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছে টেন্ডুলকারও। যা টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ ৬৮ হাফ-সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক এখন টেন্ডুলকার ও রুট। 

টেস্টে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ১৬৪ টেস্টে ৬৬টি হাফ-সেঞ্চুরি করেছেন চন্দরপল। এরপর আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। বোর্ডার ১৫৬ টেস্টে এবং দ্রাবিড় ১৬৪ ম্যাচে সমান ৬৩টি করে হাফ-সেঞ্চুরি করেছেন। 

১৬৮ ম্যাচে ৬২টি হাফ-সেঞ্চুরি নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat