ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২৬-০৪-০২
  • ৬৭৬৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। 

প্রায় সাত মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন ৩৭ বছর বয়সি ডুসেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সাথে চুক্তি করেননি তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে লায়নসের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ডুসেন। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের মেন্টর’ হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের কথা জানিয়ে ডুসেন লেখেন, ‘গর্ব ভরা হৃদয় এবং গভীর কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে জড়ানো এমন এক অর্জন, যেখানে টিকে থাকতে হলে অসাধারণ ধৈর্য ও নিবেদন প্রয়োজন। যা আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করবে। আবার অসাধারণভাবে অনেক অর্জনে ভরিয়ে দেবে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি নিজের এজেন্ট এবং স্ত্রী লারা ও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন ডুসেন। তিনি বলেন, ‘বড় স্বপ্ন দেখো এবং তা অর্জনে নিজেকে উজাড় করে দাও।

আমি আমার দেশকে ভালোবাসি, আমি ক্রিকেটকে ভালোবাসি।’

২০১৮ সালে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্টে ৯০৫, ৭১ ওয়ানডেতে ২,৬৫৭ এবং ৫৭ টি-টোয়েন্টিতে ১,৪০৬ রান করেছেন ডুসেন। টেস্টে ৬টি, ওয়ানডেতে ১৭টি ও টি-টোয়েন্টিতে ১০টি হাফ-সেঞ্চুরি এবং ওয়ানডেতে ৬টি শতক রয়েছে ডুসেনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat