ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০১
  • ৭৮৭৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে বেশ দাপট দেখাচ্ছে। নির্মাতা তানিম নূর পরিচালিত সিনেমাটির এমন সফলতার মাঝেই এলো নতুন চমকের খবর। 
আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। 
জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর মাধ্যমে এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। 
বিশ্বের নামকরা সব সিনেমা চেইন যেমন—এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।
এর মধ্যে আমেরিকায় এএমসি’র ২১টি ও রিগ্যাল-এর ১৪টি স্ক্রিনে এবং ক্যানাডায় সিনেপ্লেক্স-এর ১০টি স্ক্রিনে সিনেমাটি চলবে। একই দিন থেকে থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ প্রধান শহরগুলোর দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পূর্বের ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। কারণ প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat