ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ২৩৪৫৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্মকর্তাদের মত বিনিময় হয়েছে।

আজ সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কার কলম্বোয় নিযুক্ত এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল। এসময় মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, এফবিআই ঢাকার স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট সুসান ফিনবি, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরন এবং ঢাকার মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া, এটিইউ’রর পক্ষ থেকে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এটিইউ’রর বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। মার্কিন প্রতিনিধিদল এটিইউ’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ এক সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat