ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২২
  • ৭৬৭৫৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড কেউ মেনে নেবে না। কোনও অবস্থাতেই তা হতে দেওয়া হবে না। এই ধরণের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে সদর বিএনপি পূর্ব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ্যানি এ সতর্ক বার্তা দেন।

একটি স্বার্থান্বেষী মহল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও ষড়যন্ত্রই সফল হবে না। ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করা হবে।’

জাতীয় নির্বাচনকে বিএনপির প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরে এ্যানি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে-ঘরে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা দল বাস্তবায়ন করছে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবি উল্লাহ, সভাপতিত্ব করেন- সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট হারুনুর রশিদ বেপারী এবং বিএনপির পৌরসভা শাখার সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat