ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ৩২৪৩৫৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন।

আজ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণের মাধ্যমে মালদ্বীপ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে। এ সময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার ও মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat