ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ৪৩৫৪৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলায় আজ ‘সুস্বাস্থ্যের জন্য পুষ্টি ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

বারটান-এর নির্বাহী পরিচালক (উপ-সচিব) রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সুনামগঞ্জ আঞ্চলিক বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুস সালেহীন-এর সঞ্চালনায় এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটানের প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক।

সেমিনারে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি জ্ঞান সমৃদ্ধ করে তুলতে হবে। পুষ্টি সমৃদ্ধ জাতি মানেই একটি সমৃদ্ধশালী জাতি। তাই ভবিষ্যৎ প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ করে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন করা প্রয়োজন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat