ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৪৩৪৫৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে হুইল চেয়ার পেলেন ১০ প্রতিবন্ধী।
নীলফামারী জেলায় আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ১০ প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব হুইল চেয়ার বিতরণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা দপ্তর আয়োজিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন, প্রতিবন্ধী  সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat