ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ২৩৪৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আজ উৎপাদিত আম বাজারজাতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সভাপতিত্বে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আম চাষীদের মধ্যে সাপাহার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, জামায়াতের উপজেলা আমির আবুল খায়ের তরুণ, আম চাষি কল্যাণ সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত, বাপ্পী সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সাপাহার উপজেলার সব আম চাষি, বাগান মালিক এবং আম আড়ৎদারদের নিয়ে আমের ওজন নির্ধারণ, আড়ৎদারী, যানজট নিরসন ও বাজার পরিষ্কার পরিচ্ছন্নসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং উৎপাদিত আম বাজারজাতকরণ সংক্রান্ত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat