ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ২৪৪৫৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার বগুরার ওয়াইএমসিএ মিলনায়তনে পিআইবি থেকে প্রশিক্ষণ নেয়া সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বগুড়া জেলায় আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপি মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ৩টায় স্থানীয় ওয়াইএমসিএ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক সবুর শাহ্ লোটাস। 

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম, টিএম মামুন, সেলিম উদ্দিন, হুমায়রা আক্তার।

এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন সাংবাদিকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat