ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৩২৪৩৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার মান্দা উপজেলায় আজ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার বিকেলে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নদী ও বিলসমূহে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ রোববার আত্রাই নদীর বুড়িদহ অভয়াশ্রমে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিকে, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল রোববার বিকালে মান্দা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও পোকা দমনের লক্ষ্যে পরিবেশবান্ধব ফাঁদ-সহ বিভিন্ন সামগ্রি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat