ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৬৫৭৬৯০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়ন ও বাণিজ্য-নির্ভর সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত।
তিনি বিভিন্ন উন্নত দেশের সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। 
রপ্তানিকারক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনার আহ্বান জানান তিনি।
তিনি আজ রাজধানীর পান্থপথের পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিও এনহ্যান্সড ইন্টিগ্রেটেড টিমওয়ার্কের (ইআইএফ) নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।
বৈঠকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা, আঞ্চলিক সহযোগিতা জোরদার ও সবুজ শিল্পখাতে বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, ‘বিকল্প রপ্তানি ও পরিবহন রুট গড়ে তুলতে হবে। অর্থনৈতিক স্বায়ত্তশাসন আমাদের টিকে থাকার প্রধান উপায়।’
রত্নাকর বলেন, তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে। তিনি রপ্তানিমুখী শিল্প স্থাপনা দ্রুত তৈরি করার তাগিদ দেন।
তিনি আরো বলেন, আঞ্চলিক বাণিজ্যনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য অংশীদারত্ব বৈচিত্র্যময় করা জরুরি।
ইআইএফের নির্বাহী পরিচালক জানান, বাণিজ্য ও পরিবেশ নীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশ করতে পারে।
তিনি বলেন, ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নের বিনিয়োগ প্রস্তাব তৈরি হয়েছে।
এসময় তারা উভয়ে টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে নতুন সমাধান অনুসন্ধানে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat