ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৭
  • ২৩৪৫৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ জিয়ার সৈনিকেরা আল্লাহ ছাড়া বিদেশী কোনো দখলদার শক্তির কাছে কখনো মাথা নত করেনি, করবেওনা। সে পাকিস্তানি হোক, ব্রিটিশ হোক, ভারত হোক, কারো কাছে কোনদিন আমরা মাথা নত  করিনি, আগামী দিনেও করবো না।

আজ সোমবার রাজশাহী মহানগরীর ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত এবং বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন। 

মিনু বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন বেগম খালেদা জিয়ার সময় সুনিশ্চিত হয়েছিল। জনগণের রায় নিয়ে আমরা সেই উন্নয়নের ধারায় আবারো ফিরে আসবো। সবাইকে একসাথে কাজ করতে হবে। 

নগরীর ২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat