ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ১২৩২৩৩৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে এই ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন।
ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat