ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২১৩৪৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ পবিত্র রমজান মাসে দ্রবমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভার কনফারেন্স হলে শহরের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. মোবারক হোসেন এসব কথা বলেন। 
এ সময় রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবাইয়া বিনতে কাসেম-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন বলেন, রমজান মাসে ভোগান্তি রোধে বাজার মনিটরিং কার্যক্রম চলছে। বাজার পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, অধিক মুনাফার উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি বা মজুতদারির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন মালিক- চালক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat