ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৩২৪৩৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায়  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো-সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানান, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই হাসপাতালে মৃত আনা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া জানান, সদর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সদর উপজেলায় দুইজন ও হাজীগঞ্জ উপজেলার  একজনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয় থানায় অপমৃত্যুর মামলা রজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat