ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ২৩৪৩২৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেন ঢালিউড নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ২৮ নভেম্বর মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান ৩৯ বছর বয়সি এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই খবর জানান তার অনুসারীদের। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। সংবাদমাধ্যমে নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া বলেন, ‘মা ও বোন অসুস্থ থাকায় হঠাৎ করেই পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে। তবে পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছা আছে।’
মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। এরপর টানা সিনেমায় অভিনয় করেন। নায়ক হিসেবে পান মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো তারকাদের। 
মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে যান কেয়া। এরপর ২০১৫ সালে ‘ব্ল্যাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন নায়িকা। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat