ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২১২৩৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সময় তরুণদের আত্মত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি দেয়। 

তিনি বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে গণতন্ত্রের জন্য এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দাবিতে তরুণ বাংলাদেশিদের সাহসিকতার স্বীকৃতি দেয়।’ 

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে হাইকমিশনার জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট (নিটোর) পরিদর্শনকালে এ মন্তব্য করেন। ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের সফররত ইমার্জেন্সি মেডিকেল টিম নিটোরে কাজ করছে।

ব্রিটিশ রাষ্ট্রদূত বলেছেন, আজ স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে জাতীয় ট্রমাটোলজি ও অর্থোপেডিক ইনস্টিটিউটে আমার পরিদর্শন জুলাই-আগস্টের বিক্ষোভের সময়ের ভয়ঙ্কর সহিংসতার আরেকটি  স্মারক।  

যুক্তরাজ্যের অভিজ্ঞ মেডিকেল টিম গত ৫ নভেম্বর থেকে কয়েক ডজন আহত শিক্ষার্থীর চিকিৎিসার বিষয়ে পরামর্শ দিয়েছে। 

তারা প্রতিদিন দুই থেকে তিনটি জটিল অস্ত্রোপচার এবং প্রয়োজনে ফিজিওথেরাপি ও পুনর্বাসন সহায়তা প্রদান করছেন।

কুক বলেছেন, ‘আজ আমি রোগীদের সাথে কথা বলার সময় দেখেছি যে, যুক্তরাজ্যের জরুরি মেডিকেল টিম হাসপাতালের চিকিৎসা টিমের সাথে কাজ করে অত্যন্ত প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা প্রদান করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat