ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৩৪৩৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ভূপৃষ্ঠের পানি শোধনে ডেনমার্ক-বাংলাদেশ অংশীদারিত্ব থেকে ৩০ লাখ ঢাকাবাসী উপকৃত হবে।

আজ ডেনিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের তৃতীয় পর্যায়ের প্রকল্পটি সম্পন্ন হয়ে কার্যক্রম চালু হলে, আরো ৩০ লাখ নগরবাসীর জন্য ভূগর্ভস্থ পানির পরিবর্তে বিশুদ্ধ ভূপৃষ্ঠের পানির ব্যবস্থা হবে।’

ঢাকা ওয়াসার অধীনে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ধারবাহিক প্রকল্পের এই তৃতীয় পর্যায়ে ডেনমার্ক ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের উৎস থেকে পানি ব্যবহারের কৌশলগত সহায়তা দিচ্ছে এবং এর নকশা প্রণয়ন ও নির্মাণে অর্থায়ন করছে। 

প্লান্ট প্রকল্পটি চালু হলে প্রতিদিন আরো ৪,৫০,০০০ ঘনমিটার পানি শোধন করা সম্ভব হবে। পুরো প্ল্যান্টের পূর্ণ সক্ষমতা প্রয়োগ করতে স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি ডিজাইন করা হবে।

ডেনমার্ক প্রকল্পটিতে ৯২ মিলিয়ন মার্কিন ডলার অনুদানসহ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে। এটি কোপেনহেগেন ভিত্তিক ডানিডা সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সের বিশ্বের সবচেয়ে বড় পানি পরিকাঠামো অর্থায়ন প্রকল্প। 

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাতকালে এ তথ্য প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ঢাকার ক্রমবর্ধমান মানুষের জন্য বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ডেনমার্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেনমার্ক ঢাকা ওয়াসার দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদার এবং এই অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat