ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২২
  • ২৩৪৩৩৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিউবায় ঘূর্ণিঝড় অস্কারের আঘাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। ঝড়ের আঘাতে বড় ধরনের বিদ্যুত বিপর্যয়ের পর রাজধানীর বেশিরভাগ এলাকায় বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। সোমবার কর্র্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ঝড়ের আঘাতে শুক্রবার দেশটির বৃহত্তম বিদ্যুত কেন্দ্রে বিপর্যয় ঘটলে কমিউনিস্ট শাসিত দেশের ১০ মিলিয়ন লোক অন্ধকারে ছিল।
 
হাভানা থেকে এএফপি জানায়।

রাষ্ট্রীয় নিউজ পোর্টাল ‘কিউবাডিবেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার বিকেল নাগাদ রাজধানী হাভানার প্রায় ২০ লক্ষ লোকের ৯০ শতাংশ বিদ্যুত পেয়েছেন।
 
হাভানার বাসিন্দা গৃহবধু ওলগা গোমেজ (৫৯) বিদ্যুত ফিরে পাওয়ার অনুভুতি ব্যক্ত করে বলেছেন, ‘অবশ্যই আমি খুশি’।

তিনি এএফপি’কে বলেছেন, ‘বিদ্যুত না থাকলে জীবন-যাপন করা কঠিন হয়ে পড়ে।’

কর্তৃপক্ষ বলেছেন, রাজধানীর বাইরের অনেক লোক এখনো অন্ধকারেই আছেন।

রোববার হারিকেন ‘অস্কার’ ক্যাটাগরি-১-এ পরিণত হয়ে যখন দেশের পূর্বাঞ্চলে আঘাত হেনেছিল, তখন বেশকিছু লোকের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ৬ জন প্রাণ হানির খবর পাওয়া গেছে। এটা অত্যন্ত দুঃখজনক।’

তিনি বলেছেন, ঝড়ের আঘাতে পূর্বাঞ্চলীয় গুয়ানতানামো প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat