ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-০৭
  • ৪৩৪৫৩৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর বিজিবি সেক্টরের অধীনে ৩টি বর্ডার গার্ড ব্যাটালিনের অধীনন্ত সীমান্ত এলাকায় চলতি বছর সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গোৎসব ১৫৬ টি মন্ডপে  অনুষ্ঠিত হবে ।
দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আরিফুল ইসলাম গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,দিনাজপুর বিজিবি  সেক্টর অধীনস্ত ৩টি বর্ডার গার্ড ব্যাটেলিয়নে রয়েছে। বিধি অনুযায়ী সীমান্ত এলাকার ৮ কিলোমিটার মধ্য আইন শৃঙ্খলার দায়িত্বে সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের সরকার নিয়োজিত করেছেন। এ সেক্টরের অধীনে ৩ টি ব্যাটালিয়নে দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছর ১৫৬ টি মন্ডপে  দুর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে । হিন্দু সম্প্রদায়ের সীমান্তে বসবাসরতদের শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দিনাজপুরের সেক্টরের অধীনে, দিনাজপুর বর্ডার গার্ড ব্যাটেলিয়ানে অধীনন্ত এলাকায়, ৬১,ফুলবাড়ী বর্ডার গার্ড ব্যাটালিয়ান এলাকায় ৩৯, এবং জয়পুরহাট বর্ডার ব্যাটেলিয়ন এলাকায়, ৫৬ টিসহ মোট ১৫৬ টিমন্ডপে  দুর্গাপূজা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তাদের আনুষ্ঠানিকতায় পূজা অর্চনার কাজ চলছে। এসব পূজা ম-প গুলোতে নিরাপত্তার দায়িত্বে গত ৫ অক্টোবর থেকে বিজিবি'র ২৩ প্লাটুন সদস্যদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত দায়িত্বে নিয়োজিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat