ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১০-০৬
  • ৪৩৫৪৩৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ১০৫ জন শিশুর পরিবারকে অনুন্য ৫০ হাজার টাকা করে সহায়তা করা হবে। 
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতাকে এ পর্যন্ত মোট ৮২ লাখ ৭৪ হাজার ৭৯৮ টাকার সেবা প্রদান করা হয়েছে।
আজ রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দু’মাস পুর্তিতে মন্ত্রণালয় দুটির কার্যক্রম সম্পর্কে  এক প্রেস ব্রিফিংয়ে  তিনি এসব কথা বলেন। 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন ।
শারমীন এস মুরশিদ আরো বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে বাজেট সাপোর্টে যুক্ত হবে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। যার একটি বিষয়ে পলিসি পর্যায়ের কাজ বাস্তবায়ন করছে এই মন্ত্রণালয়। এছাড়া বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হবে।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন ও চিকিৎসার জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ প্রদানের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে।  যা শিগগিরই অনুমোদিত হবে বলে আশা করা যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর হতে ৩১ অক্টোবরের  মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত ও নিহত ছাত্র-শ্রমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে ttps://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement GB URL (Uniform Resource Locator)    অনলাইনে দাখিল করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে । 
শারমীন এস মুরশিদ আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্মজীবী মায়েদের জন্য ১২ টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করেছে। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্ণার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবারসহ নারী ও শিশুদের সকল আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিউডার (এসওপি) তৈরির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
সচিব নাজমা মোবারেক  বলেন, গত ২৯ সেপ্টেম্বর  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের রূপরেখা প্রণয়ন, বিদ্যমান আইন ও বিধির সংস্কার, বিদ্যমান কমিটিসমূহের সংস্কার, ৬৪টি জেলায় কুইক রেসপন্স টীম গঠন ও তা উপজেলা পর্যায়ে সম্প্রসারণ  বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিব (কার্যক্রম)-কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat