ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ২৩৪৫৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে আজ শনিবার দুপুরে নাটোর থানায় দ’ুটি মামলা দায়ের করা হয়েছে। 
নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইফুল ইসলাম আফতাব মামলা দু’টি দায়ের করেন। 
উভয় মামলায় সাবেক এমপি শিমুলের ছোটভাই সাজেদুল ইসলাম সাগর, নাটোর পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জল, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মাহতাব হোসেন, যুবলীগ নেতা জামিল হোসেন মিলন এবং নাটোরের তিন শীর্ষ সন্ত্রাসী কোয়েল, তার ছোটভাই কানন ও সেলিমকে আসামী করা হয়েছে।  
মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ১৩মার্চ নাটোরের আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অভিযুক্তরা প্রকাশ্যে নাটোরের সড়ক ও জনপথ অফিসের সামনের সড়কে দ’ুটি গাড়িতে এসে তার উপরে হামলা চালায়। হামলাকারীরা তার পায়ে তিন রাউন্ড গুলি ও বেধড়ক মারপিট করে মৃত ভেবে তার গলার হোয়াইট গোল্ডের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। সাবেক সংসদ সদস্য শিমুল ছাড়াও মামলায় ২৪ জনের নামসহ অজ্ঞাত আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে। 
অপরদিকে জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব বাদী হয়ে করা মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২৯ অক্টোবর ভোরে শহরের ষ্টেশন বাজারে নিজের বাড়ির পাশে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ অভিযুক্তরা প্রকাশ্যে তার উপরে হামলা চালায়। হামলাকারীরা এ সময় তার মেরুদন্ডের পাশে ও পায়ে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মামলায় সাবেক সংসদ সদস্য শিমুলসহ মামলায় ১৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে। ঘটনার পর গুরুতর আহত দুজনকেই প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। 
নাটোর থানার ওসি মিজানুর রহমান মিজান উভয় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat