ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৫
  • ৩২২৪৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার সংযুক্ত আরব আমিরাতে কারাদন্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশী নাগরিককে মুক্ত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
আজ আইএইচআরসি’র এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন-  আইএইচআরসি’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসাডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রদের হত্যা ও দমনের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই প্রেক্ষিতে সে দেশের আইন অনুযায়ী ৫৭ বাংলাদেশীকে বিভিন্ন মেয়াদে  কারাদ- দেওয়া হয়।
এতে বলা হয়, আমরা বিশ্বাস করি, প্রবাসে কোনো বাংলাদেশী ক্ষতিগ্রস্থ হলে বা আইনগত জটিলতায় পড়লে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার তাদের রয়েছে। সেই হিসেবে বাংলাদেশ সরকার ও দূতাবাসের দায়িত্ব হচ্ছে নিজ দেশের নাগরিকদের সহায়তা করা।
তাদের আইনগত সহায়তা দেওয়া এবং কুটনৈতিক আলাপ আলোচনা শুরু করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat