ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ৩২৪৩৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ কাজে নেমেছেন পুলিশ বাহিনীর সদস্যরা। আজ সোমবার বেলা ১১ টায় নীলফামারীর পুলিশ সুপার মো. মোকবুল হোসেনের নেতৃত্বে কাজে নামেন পুলিশ সদস্যরা। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
সোমবার বেলা ১১টার মধ্যে জেলা শহরের চৌরঙ্গীমোড়সহ বিভিন্ন পয়েন্টে কাজে দেখা গেছে ট্রাফিক পুলিশ-সহ অন্য বাহিনীর অন্য সদস্যদের।
বেলা ১২টার পর পুলিশ সুপার মো. মোকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি গাড়ি বহর শহরে রাস্তা প্রদক্ষিণ করে। গাড়ি বহরটি চৌরঙ্গী মোড়ে এসে পৌঁছলে সেখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান গত কয়েকদিন ধরে ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারী শিক্ষার্থীরা। 
এরপর বহরটি পৌর সুপার মার্কেট অতিক্রম করার সময় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক মো. জহুরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ। 
এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ফুল দিয়ে পুলিশ সদস্যদের স্বাগত জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবি সংগঠন-সহ সাধারণ জনগন।
এসময় পুলিশ সুপারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর, সদও থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক জ্যোর্তিময় রায় প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat