ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ৪৩৪৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই ব্যাটার টনি ডি জর্জি ও তেম্বা বাভুমার জোড়া হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১৩ ওভারে ৮ উইকেটে ৩৪৪ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জর্জি ৭৮ ও অধিনায়ক বাভুমা ৮৬ রান করেন।
পোর্ট অব স্পেনে বৃষ্টি বিঘিœত প্রথম দিন মাত্র ১৫ ওভার খেলা হয়েছিলো। টস জিতে প্রথমে ব্যাট করে দিন শেষে ১ উইকেটে ৪৫ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। ওপেনার আইডেন মার্করাম ৯ রানে আউট হলেও, জর্জি ৩২ ও ট্রিস্টান স্টাবস ২ রানে অপরাজিত ছিলেন।
গতকাল দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে ২০ রানে আউট হন স্টাবস। তৃতীয় উইকেটে বাভুমাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন জর্জি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৭৮ রানে থামেন ১৪৫ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা মারা জর্জি।
জর্জি ফেরার পর ডেভিড বেডিংহামের সাথে ৫০ ও উইকেটরক্ষক রায়ান রিকেল্টনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন বাভুমা। বেডিংহাম ২৯ ও রিকেল্টন ১৯ রানে বিদায় নিলেও সেঞ্চুরির পথে ছিলেন বাভুমা। কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলেসের শিকার হন বাভুমা। ২১তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১৮২ বল খেলে ৭টি চার ও ১টি ছক্কা মারেন বাভুমা।
দলীয় ২৭১ রানে বাভুমা ফেরার পর দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন দুই লোয়ার অর্ডার ব্যাটার কাইল ভেরেনি ও ওয়াইন মুল্ডার। সপ্তম উইকেটে ৫৭ রান যোগ করেন দু’জনে।
৫টি চারে ভেরেনি ৩৯ রানে থামলেও, কাগিসো রাবাদাকে নিয়ে দিনের খেলা শেষ করেন মুল্ডার। রাবাদা ১২ ও মুল্ডার ৩৭ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ৩টি, কেমার রোচ ও সিলেস ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat