ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চার ম্যাচ উইকেট শূন্য থাকার পর অবশেষে বল হাতে জ্বলে উঠলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গতরাতে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলা টাইগার্স মিসিসাগারের দ্বিতীয় ম্যাচে বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন সাকিব। পাশাপাশি দারুন বোলিং করেছেন আরেক বাংলাদেশি বোলার শরিফুল ইসলাম। ৪ ওভারে ১২ রানে ১ উইকেট নেন এই পেসার। সাকিব-শরিফুলের দারুন বোলিং নৈপুন্যের ম্যাচে বাংলা টাইগার্স ২২ রানে হারিয়েছে ভ্যাঙ্কুবার নাইটসকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বাংলা টাইগার্স।
যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ^কাপে ৭ ম্যাচে ১৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে ৪ ম্যাচে নেন ১ উইকেট। মেজর লিগে নিজের শেষ তিন ম্যাচ ও গ্লোবাল টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ম্যাচেই বোলিং-এ জ¦লে উঠলেও  ব্যাট হাতে ব্যর্থতা অব্যাহত আছে সাকিবের।
ব্রাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইফতিখার আহমেদের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ইফতিখার।
ছয় নম্বরে নেমে ৪ বলে ২ রান করেন সাকিব। এই নিয়ে টানা চার ম্যাচে দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হলেন তিনি।
১৫৩ রানের জবাবে সাকিব-শরিফুলদের বোলিং তোপে ৬ উইকেটে ১৩০ রানের বেশি করতে পারেনি ভ্যাঙ্কুবার নাইটস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের।
নিজের প্রথম ওভারে ১ রান এবং পরের ওভারে ২ রানে ২ উইকেট নেন সাকিব। এরপর তৃতীয় ওভারে ৪ রান ও শেষ ওভারে ৩ রানে ১ উইকেট নেন তিনি। শরিফুল প্রথম ওভারেই ১ রানে ১ উইকেট নেন। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ১ রান, ৯ রান ও ১ রান দিয়েও উইকেট পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat