ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১২৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেনজি বেজোসকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক টুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর গত এপ্রিলে তাঁদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তার পরিমাণ নির্ধারণ করা হয়। সেটি ছিল আমাজনের মোট সম্পদের ৪ শতাংশ বা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি শেয়ার।

প্রতিবেদনে বলা হয়, ম্যাকেনজিকে এই পরিমাণ অর্থ দেওয়ার পর বেজোসের সম্পদের পরিমাণ থাকবে প্রায় ১১৫ বিলিয়ন ডলার। এদিকে গত মে মাসে ম্যাকেনজি তাঁর অর্ধেক সম্পদ শীর্ষ ধনী ওয়ারেন বাফেট ও বিল গেটসের দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছিলেন।

টুইটারে যৌথভাবে দেওয়া এক বার্তায় গত ৯ জানুয়ারি জেফ ও ম্যাকেনজি বেজোস বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। এরপর থেকে সারা বিশ্বে এই দম্পতিকে নিয়ে তোলপাড় শুরু হয়। হেজ ফান্ড ডি ই-তে কাজ করার সময় জেফ বেজোস ও ম্যাকেনজির পরিচয়। ১৯৯৩ সালে বিয়ে করেন তাঁরা। এর এক বছর পরই জেফ অনলাইনভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান আমাজন চালু করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat