ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৫৪৬৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট বিভাগের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করলেন সিসিক মেয়র ও এসএমপি কমিশনার।
আজ শনিবার বেলা আড়াই টায় সেখানের প্রস্তুতি কাজ দেখতে যান সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে মহানগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে শাহী ঈদগাহ। 
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, সিলেট শাহী ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার ঐতিহ্য ৭০০ বছরের। ময়দানটি প্রস্তুত করা হচ্ছে। বৃষ্টি বাগড়া না দিলে এখানে অন্তত ২ লাখের বেশি মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 এসএমপি কমিশনার বলেন, নিয়মিত টিমের পাশাপাশি ঈদের দিন ভোর থেকে শাহী ঈদগাহ এলাকায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবেন। এছাড়া থাকবে ক্রাইসিস রেন্সপন্স টিম (সিআরটি)। ড্রোন ক্যামেরায় শাহী ঈদগাহ এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএমপি কমিশনার বলেন, ঈদের সময় অনেকেই গ্রামের বাড়ি যান। ফলে নগর কিছুটা ফাঁকা হয়ে যায়। বাসা-বাড়ি, মার্কেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে সুরক্ষিত থাকে সেজন্য আমরা  পর্যাপ্ত টহল ব্যবস্থা গ্রহণ করেছি। 
 সিলেট শাহী ঈদগাহে সোমবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat