ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৪
  • ২৩৪৩৪৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা সদরে আজ লঞ্চঘাটে টিকিটের মূল্য বেশি রাখা ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 
আজ শুক্রবার দুপুরে সদরের ইলিশা লঞ্চঘাটে পৃথক অভিযানকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ। 
অভিযানকালে ইলিশা লঞ্চ ঘাটে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেটের পরিবর্তে ১০ টাকার টিকেট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক। 
অপরদিকে একই সময়ে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করার দায়ে দোয়েল পাখি- ১ ও দোয়েল পাখি -১০ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।  
এ সময় লঞ্চগুলোতে সি-সার্ভে  সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণসহ বিভিন্ন বিষয় মনিটরিং করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat