ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ৪৩৫৫০৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় বৃদ্ধির জন্য ডাটাবেইজ প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ডাটাবেইজে উন্নয়ন সহযোগীদের বর্তমান কর্মকা- এবং ভবিষ্যতের কোন কোন ক্ষেত্রে কাজ করার ইচ্ছা পোষণ করে তা উল্লেখ থাকবে। 
কাজের ডুপ্লিকেশন বা ওভারল্যাপিং পরিহার করে সফলতা বৃদ্ধির জন্য থিমেটিক এরিয়ার ভিত্তিতে ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের কাজকর্ম সমন্বয় করার জন্য অবিলম্বে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত লোকাল কনসাল্টেটিভ গ্রুপ (এলসিজি), ক্লাইমেট চেইঞ্জ এন্ড এনভায়রনমেন্ট (সিসিই)’র ওয়ার্কিং গ্রুপের এক  সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
সভায় বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ ও এলসিজির ওয়ার্কিং গ্রুপের গৃহীত কার্যক্রমসমূহের দ্বৈততা পরিহার করে দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করার লক্ষ্যে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে এলসিজি গ্রুপ বিসিডিপি বোর্ডকে সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব (পদূনি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, এলসিজির নবনির্বাচিত সহ-সভাপতি এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং ইইউ, ইউএন উমেন, আইওএম, এডিবি, ইউএসএআইডি, ইউনিসেফ, ইউএনসিডিএফ, জাইকা, জিআইজেড এবং  ইউএস, ডেনিশ, সুইডেন দূতাবাসসহ ৩৩টি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat