ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ২৩৪৩৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আবারো একটি হিমাগারে মজুদ করা ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এই ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 
বগুড়া কাফেলা কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা ওই ডিম পরে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এ নিয়ে গত তিন দিনে ৭ লক্ষাধিক ডিম উদ্ধার করা হলো।
বুধবার বেলা ১ টার দিকে ২ ঘন্টারও বেশী সময় ধরে অভিযান চালানো হয়। এরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বগুড়া সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম উদ্ধার করেন। এ সময় কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat