ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ২৩৪৩৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় টানা ২০ দিন ধরে অব্যহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। সোমবার বেলা ৩ টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রী সেলসিয়াস।  
তীব্র তাপে এখানে গলে যাচ্ছে রাস্তার পিস। পানির স্তর নেমে গেছে। স্তর নীচে নেমে যাওয়ায় চুয়াডাঙ্গার অধিকাংশ গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না। টানা ২০ দিন তীব্র তাবদাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া জনিত রোগী। সেই সাথে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে জেলায় বার বার হিট এলার্ট জারি করে মাইকিং করেছে কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, সোমবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমান ছিলো ১৬ শতাংশ। কিন্তু বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৩ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, টানা ২০ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। জেলায় হিট এলার্ট জারী আছে। ৪০ থেকে ৪৩ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। এপ্রিল মাস জুড়েই এ অবস্থা বজায় থাকবে। তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা আছে বলেও মন্তব্য করেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, হিট এলার্ট মেনে চলতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি, গবাদি পশুর প্রতি যতœশীল হতে হবে। আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য ও নির্দেশনা দেওয়া হচ্ছে সে অনুযায়ী মাইকিং করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat