ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ৪৪৩৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এবং বৃষ্টির জন্যে বিশেষ মুনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় বাগাতিপাড়া উপজেলার জিগরি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজের আয়োজন করা হয়। কাজীপাড়া মাদরাসার মওলানা শিক্ষক আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি ও মুনাজাত পরিচালনা করেন। অপরদিকে সকাল ১০টায় বাগাতিপাড়া পৌরভবন সংলগ্ন ঈদগাহ মাঠে উপজেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আফজাল হোসেনের ইমামতিতে ইসতিসকার নামাজ আদায় করা হয়।
উভয়স্থানে দুই রাকাত নামাজ শেষে দুই হাত তুলে প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মুনাজাত করেন মুসল্লীবৃন্দ।
নামাজে অংশগ্রহণকারী বাগাতিপাড়া পৌরসভার মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ প্রাণিকুল কষ্টে আছে। ইসতিসকার নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।
মাওলানা আফজাল হোসেন বলেন, মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সে জন্য সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়েছে।
এছাড়া বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এবং ধানাইদহ ফাজিল মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাড মাঠেও বেলা সাড়ে ১১টায় ইসতিসকার নামাজ আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat