ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৩২৪৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদাহের কারণে আজ সোমবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সকল বিভাগের ক্লাস অনলাইনে শুরু হয়েছে ।
পাশাপাশি সকল বিভাগের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শনিবার (৪ মে ২০২৪) পর্যন্ত অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে বলে বিশ্বিদ্যিালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ, এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮ম জরুরি সভায় (ভার্চুয়ালি) সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চললেও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং জরুরি পরিষেবাসমূহ যথানিয়মে চলবে। এছাড়াও দাপ্তরিক প্রয়োজনে দপ্তর প্রধানের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দপ্তরে অবস্থান করবেন বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে আগামী ২৭ এপ্রিল (শনিবার) ও ৩ মে (শুক্রবার) অনুষ্ঠিতব্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জিএসটি সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথানিয়মে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat