ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৩৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের  বোলিং এবং অধিনায়ক ইমরুল কায়েসের দারুন ব্যাটিংয়ে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ করেছে  মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচে মোহামেডান ৫ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। নাসুম ২২ রানে ৫ উইকেট এবং ইমরুল অপরাজিত ৯২ রান করেন। 
১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে প্রথম পর্ব শেষ করলো মোহামেডান। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচের সবগুলোতে জিতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল আবাহনী লিমিটেড।
টেবিলের শীর্ষ তিন দল আবাহনী, শাইনপুকুর, মোহামেডান ছাড়াও সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নাসুমের ঘূর্ণিতে পড়ে ৩৪ দশমিক ৩ ওভারে ১৩৫ রানে অলআউট হয় ব্রাদার্স। দলের পক্ষে মাহমুদুল হাসান ও রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ ৪৫ রান করে করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন জাকিরুল আহমেদ। 
১১ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন নাসুম। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২৮ রানে ৩ উইকেট নেন। 
জবাব দিতে নেমে ৬৬ রানের সূচনা পায় মোহামেডান। দারুন সূচনার পর মিনি ধ্বস নামলে  ১১৮ রানে পঞ্চম উইকেট হারায় তারা। কিন্তু ইমরুলের অধিনায়কোচিত ইনিংসের সুবাদে ২৩ দশমিক ২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়  মোহামেডান। ১২টি চার ও ৩টি ছক্কায় ৭১ বলে ৯২ রান করেন ইমরুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন রুবেল মিয়া। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat