ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৭
  • ৬৫৬৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, নির্বাহী প্রকৌশলী পিডব্লিউডি মোঃ মহিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী এলজিইডি এস এম রাফেউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ শেখ নাবিল হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত এই মুজিবনগর।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat