ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৬
  • ২৩৪৩৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের দুইদিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসব আজ শেষ হয়েছে। সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে স্নান শুরু হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত ছিলো স্নানোৎসবের তিথি। 
এদিকে মঙ্গলবার দুপুরে লাঙ্গলবন্দে মায়ের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে রাজদ্বীপ নামের ৯ বছরের এক শিশুর। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজদ্বীপকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়ার উজ্জ্বল দাসের ছেলে।
বন্দর নৌ পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ জানান, শিশু রাজদ্বীপ মঙ্গলবার দুপুরে মা প্রিয়াঙ্কা দাস, খালা ও নানির সাথে রাজঘাট এলাকায় পুণ্য স্নান করতে নামেছিল। এ সময় মায়ের হাত ফস্কে তলিয়ে যায়। ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করলে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্নান উপলক্ষে তিনস্তরের কঠোর নিরাপত্তা গ্রহণ করেছিলো জেলা পুলিশ। তিন কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছিলো সিসি ক্যামেরা।  দেড় হাজার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন ছিলো বলে জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।
আয়োজকরা জানায়, মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আ¤্রপল্লব নিয়ে পূণ্যার্থীরা স্নানে অংশ নেন । লগ্ন শুরুর পরপরই পূণ্যার্থীর ঢল নামে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে। লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি সরোজ সাহা জানান, স্নানোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ বিভিন্ন দেশের পূণ্যার্থীরা এসেছেন। এবার ১০ থেকে ১২ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নিয়েছেন।  ব্রহ্মপুত্র নদের ১৯টি ঘাটের মাধ্যমে পুণ্যার্থীরা ¯স্মনোৎসব সম্পন্ন হয় বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat