ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৩
  • ২৩৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে পিরোজপুরে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাছিম, এনজিও ফোরামের প্রতিনিধি জিয়াউল আহসান জিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ ফারুক আবদুল্লাহ, পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই বক্তব্য রাখেন। এ সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য জনসচেতনতা সৃষ্টিতে প্রচার, চিঠি প্রদান, অনুরোধ জানানোসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি এ বিষয়ে সফলতা অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat