ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ২১৩৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন। 
বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে  সিরাজুল ইসলাম জেমস (১৬) ও সোহানুর রহমান (১৫) মারা যায়। 
নিহত সিরাজুল ইসলাম জেমস নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে । অপর কিশোর সোহানুর রহমান একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। মোটর সাইকেলের তৃতীয় আরোহী রাশেদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম জাহাঙ্গীর রহমান। 
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বিকালে তিন কিশোর মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। বিকাল ৩ টার দিকে কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়। নিহত দুইজনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat