ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ২৩৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বিভিন্নস্থানে ডিবি পুলিশের অভিযানে ২০ অপরাধীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
সিলেট মহানগরের ইলেক্ট্রিক সাপ্লাই ও দক্ষিণ সুরমা থেকে অসামাজিক নানা অপরাধে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে শুক্রবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে দক্ষিণ সুরমা থানার চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটলের সামন থেকে ৫ ও শনিবার (১৬ মার্চ) ভোররাত এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪), মো. আলম মিয়া (২৬), আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আল-আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat