ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৫৬৯৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা সদরে আজ থেকে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নাটোর-২ আসনের (সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কৃষি প্রযুক্তি মেলায় কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্লান্ট ডক্টর ক্লিনিক, অনাবাদি জমির ব্যবহার কৌশল, খামার যান্ত্রিকীকরণ, ফল বাগানের পরিচর্যা, বসতবাড়িতে ফল ও সবজি চাষসহ মোট ১৬টি স্টল প্রদর্শিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat