ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৭১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ছায়েদুল ইসলাম রনি (৩০) নামে একজন গ্যাস ফিলিং স্টেশনের কর্মচারি নিহত হয়েছে। এ বিস্ফোরণে অটোরিকশা চালক জাহিদ আলম (২৭) আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহরতলীর দেবীপুরে প্রাইম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারসূত্রে জানা গেছে, নিহত রনি ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক গ্রামের নূর ইসলামের ছেলে। আহত সিএনজি অটোরিকশা চালক জাহিদ সোনাগাজীর নোয়াবপুর ফতেহপুর গ্রামের কবির আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে শহরতলীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে সিএনজি অটোরিকশায় গ্যাস নিতে যায় অটোরিকশা চালক জাহিদ। গ্যাস ঢোকানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশে দাঁড়িয়ে থাকা ফিলিং স্টেশনটির কর্মচারি ছায়েদুল ইসলাম রনির শরীর ঝলসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা জাহিদ আলমও আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মো. শাহীনূর আলম সুমন বলেন, বিস্ফোরণের ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, বিস্ফোরণের ঘটনায় নিহত ফিলিং স্টেশনের কর্মচারির মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা মুসলিম উদ্দিন বলেন, দুইমাস আগে রনি ফেনী সদর উপজেলার ধর্মপুর কাঁঠালতলা এলাকায় মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে খাদিজা আক্তার রিংকির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
আগামী সপ্তাহে অনুষ্ঠান করে বউ ঘরে তোলার কথা ছিল। সে দীর্ঘদিন ধরে প্রাইম ফিলিং স্টেশনে চাকরি করতেন। রাতে কাজ শেষ করে সোমবার সকাল ৮টার দিকে তার বাড়ি ফেরার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat