ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৬৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, শরীরের কোথাও ব্যথা অনুভূত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ ব্যবহার করে থাকেন। যখনই কোন মানুষের শরীরে সন্ধিতে ব্যথা অনুভব করবেন, তখনই রিউমাটোলোজি বিভাগের চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করবেন। 
আজ বিএসএমএমইউয়ে আর্থাইটিস সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
‘রিউমাটয়েড র্আথ্রাইটিসে সুন্দর ভবিষ্যৎ: প্রয়োজন দ্রুত রোগ নির্ণয় এবং যথাযখ চিকিৎসা’- এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির রিউমাটোলোজি বিভাগ।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা ঘরে বসে ব্যথার ওষুধ খেয়ে থাকে। নিজেরা ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা বাংলাদেশের ১৭ হাজার রোগী কিডনির ডায়ালাইসিস নিয়ে থাকেন এবং প্র্য়া তিন হাজার রোগী কিডনি  প্রতিতস্থাপনের  প্রয়োজন হয়।
উপাচার্য বলেন, রোগ ধরা পরলে চিকিৎসকের নির্দেশনা মোতাবেক চলাচল করলে এ রোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ব্যথা নিয়ে ঘরে পরে থাকলে ক্ষতি হবে। এটি এমন রোগ, যা শরীরের অন্যান্য অংশকেও ক্ষতিগ্রস্ত করে। এমন রোগীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সুচিকিৎসা পাবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা না করলে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat